শিরোনাম
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি | ০৭:২১ পিএম, ২০২৬-১০-২৮
রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে স্থানীয় যুবদল।
সকাল ৮টায় বাঘাইছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। সকাল ৯টায় বৃক্ষরোপণ এবং সাড়ে ৯টায় মাছের পোনা অবমুক্ত করা হয়। বিকেল ৩টায় উপজেলা সদরের মডেল টাউন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঘাইছড়ি পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব ওমর ফারুক ও পৌর যুবদলের সদস্যসচিব আবু বক্কর ছিদ্দিক। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সবুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা এবং রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী। এ ছাড়া বিএনপি, যুবদল ও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর নানা প্রতিকূলতা ও চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যুবদলকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হয়েছে। বিভিন্ন বাধা-বিপত্তি সত্ত্বেও সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন। বর্তমানে সংগঠনের সামনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, নির্বাচনের সময় বিএনপির দেওয়া প্রতিশ্রুতিগুলো ধীরে ধীরে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিগত সরকারের সময়ে দেশের অর্থনীতিসহ বিভিন্ন খাতে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সৃষ্ট সংকট কাটিয়ে দেশকে পুনরায় সচল করতে সময় প্রয়োজন। অর্থনীতি ও গুরুত্বপূর্ণ খাতগুলোকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করা, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
দিনব্যাপী কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited